নিউইয়র্কে নিজ বাড়ির সামনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশী আমান - Shera TV নিউইয়র্কে নিজ বাড়ির সামনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশী আমান - Shera TV

নিউইয়র্কে নিজ বাড়ির সামনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশী আমান

প্রবাস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়ির সামনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশী আমান

 

ছুটির দিন সকালবেলা ৬৪ বছর বয়স্ক বাংলাদেশী আমানউল্লাহ আমান তাঁর নিজবাড়ী ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে দাড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্টোনিব্রুক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতককে আটক করে কোর্টে চালান দেয়।

স্থানীয় সুত্র জানায় নিউইয়র্কে লংআইল্যান্ডের সাফোক কাউন্টির রনকনকমা নিবাসী আমানউল্লাহ আমান সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে নিজ বাড়ীর সামনের ফুটপাতে মদ্যপ গাড়ী চালকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন। ঘাতক ৩৩ বছরের এরিক লিন্ডারম্যান পালিয়ে যাবার চেস্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন সেচ্ছাসেবী ফায়ার ফাইটারের তাৎক্ষনিক প্রচেস্টায় ধরা পড়ে।

প্রায় তিনযুগ নিউইয়র্ক প্রবাসি আমানউল্লাহ আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেন। স্ত্রী সামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজনের কাছে তিনি ছিলেন প্রাণের উৎস। পারিবারিক সুত্রে জানা গেছে, বিভিন্ন আনুস্ঠানিকতা শেষে তাঁর জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং লংআইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Developed BY: Shera Digital 360