কালিয়ায় বাল্যবিবাহের দায়ে ৩ জনের কারাদন্ড - Shera TV কালিয়ায় বাল্যবিবাহের দায়ে ৩ জনের কারাদন্ড - Shera TV

কালিয়ায় বাল্যবিবাহের দায়ে ৩ জনের কারাদন্ড

কালিয়া প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় বাল্যবিবাহের সাথে জড়িত থাকার অপরাধে রব সহ তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার রাতে এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা। দন্ডপ্রাপ্তরা হলেন মেয়ের চাচা উপজেলার কদমতলা গ্রামের সেলিম শেখ, বর দেওয়াডাঙ্গা গ্রামের রাসেল এবং প্রতিবেশি একই গ্রামের তৈয়াবুর গাজী। রাসেল (২৬) দেওয়াডাঙ্গা গ্রামের আলি আকবর এর ছেলে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, উপজেলার কদমতলা গ্রামে ৮ম শেনীর এক স্কুল ছাত্রীতে জোরপূর্বক বাল্যবিবাহ দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মেয়রে বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটককরা হয় এবং ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

Developed BY: Shera Digital 360