ডি আর আর এর উদ্যোগে আটুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা - Shera TV ডি আর আর এর উদ্যোগে আটুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা - Shera TV

ডি আর আর এর উদ্যোগে আটুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা, শ্যামনগর প্রতিনিধি:
১৮-০৯-২০১৯, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ এর হলরুমে অস্ট্রেলিয়ান এইড ও সি বি এম এত সহযোগিতায় ডিজ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডি আর আর এ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সমাজকেন্দ্রিক প্রতিবন্ধী একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ (সিসিডিআইডিআরএম) প্রকল্পের আয়তায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ মো: আবু সালেহ বাবু, চেয়ারম্যান, আটুলিয়া ইউনিয়ন পরিষদ। উক্ত সভার মূল আলোচ্য বিষয় ছিল সিসিডিআইডিআরএম প্রকল্পের বিগত তিন মাসের অগ্রগতি ও আগামী তিম মাসেত কর্মপরিকল্পনা পর্যালোচনা। এছাড়া, ১০ নং আটুলিয়া ইউনিয়নের ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মপরিকল্পনা ফলোআপ ও অগ্রগতির বিষয়ে আলোকপাত।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব মো: হাবিবুর রহমান হাবু, জি. এম. আজগর আলী, মো: সাইফুল আলম, ইউপি মহিলা সদস্য সালমা ওদুদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জনাব মো: নুরুজ্জামান, ডাক্তার লোকমান আহাম্মেদ,শিবু প্রসাদ বৈদ্য,মইনুল ইসলাম ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া ডি আর আর এ এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী জনাব সায়েলাতুল হক বাঁধন, এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোছা: ছফুরা খাতুন, ফিল্ড কোওর্ডিনেটর জি. এম. নুরুন্নবী হাসান ও ৯ টি ওয়ার্ডের কম্যুনিটি ভলান্টিয়ারবৃন্দ।

Developed BY: Shera Digital 360