যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট - Shera TV যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট - Shera TV

যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট

অনলাইন ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের ‘এক জামায়াত নেতার বাড়ি’ থেকে র‍্যাবের হাতে আটক হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্রাটকে বহিষ্কার করা হয়েছে।”

একই অভিযোগে সম্রাটের সহযোগী ও ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Developed BY: Shera Digital 360