আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক - Shera TV আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক - Shera TV

আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক

নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েট ছাত্রলীগের নেতা অমিত সাহাকে আটক করা হয়েছে।

আবরার ফাহাদ হত্যার পরপরই গ্রেপ্তার হন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন। বহিস্কার করা হয় ১১ জনকে। কমিটির সদস্যরা জানান, আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামী করা হলেও প্রাথমিক তদন্তে ১১ জনের বিরুদ্ধে সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

রবিবার রাত ২টার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের সিঁড়ি ঘর থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে আবরারকে কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে, রাত ২টার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায়। মঙ্গলবার, সকাল ১০টায় কুমারখালীর রায়ডাঙ্গায় আবরারের গ্রামের বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা শেষ হবার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বিস্তারিত আসছে…

Developed BY: Shera Digital 360