বৃষ্টিতে ভেস্তে গেল মেয়েদের প্রথম টি-টোয়েন্টি - Shera TV বৃষ্টিতে ভেস্তে গেল মেয়েদের প্রথম টি-টোয়েন্টি - Shera TV

বৃষ্টিতে ভেস্তে গেল মেয়েদের প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক:

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল ও ভারত নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু টানা বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও।

আগামী শনিবার একই মাঠে হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এর আগে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের মেয়েরা।

Developed BY: Shera Digital 360