বরিশালে ২০ জেলেকে কারাদন্ড, বিপুল পরিমান জাল জব্দ - Shera TV বরিশালে ২০ জেলেকে কারাদন্ড, বিপুল পরিমান জাল জব্দ - Shera TV

বরিশালে ২০ জেলেকে কারাদন্ড, বিপুল পরিমান জাল জব্দ

মোঃ শাহাজাদা হীরা:

আজ রবিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন। এসময় সাথে ছিলেন মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা। পরে কীর্তনখোলা নদীর পাড়ে জব্দ কৃত জাল পুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত মাছ মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বলেন জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Developed BY: Shera Digital 360