সোমবারের রাশিফল - Shera TV সোমবারের রাশিফল - Shera TV

সোমবারের রাশিফল

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্রাচার্য বুদ্ধির দেবতা বুধ ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সব প্রতিকূলতা কাটিয়ে দুর্বারগতিতে এগিয়ে যাবেন। বেগবান যান বর্জনীয়।

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী হোন।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। এতদসত্ত্বেও মন সুর ধর্মের প্রতি আকৃষ্ট হবে।

 

মিথুন [২১ মে-২০ জুন]

পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা অচল ব্যবসা সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে যাবেন।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা কাজ সম্পন্ন হওয়ায় দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। অধিক শত্রুতা জন্ম দিতে পারেন।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

একদিকে আয়-উপার্জন কম অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। পিাতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের সম্ভাবনা।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কাজে মন বসবে না। শ্রমিক কর্মচারী ও গৃহশিক্ষকদের মনে মালিকপ্রীতি দেখা দিতে পারে।

 

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের পথ প্রশস্ত হবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারপ্রাপ্ত হবেন।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব বর করবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

চতুর্দিক থেকে আসা তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

Developed BY: Shera Digital 360