বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ - Shera TV বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ - Shera TV

বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার:

সরকারী ২ দিনের সফরে বরিশালে আসছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জানা গেছে ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টায় সংসদ কমপ্লেক্স এর নিজ বাস ভবন থেকে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন দুপুর ১.৪০ মিনিটের ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবে।

ওই দিন বিকেল ৩ টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিবেন। ওই দিন সন্ধ্যা ৭ টায় বরিশাল সার্কিট হাউসে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার সভাপতি এবং সাধারন সম্পাদকদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগদান করবেন।

পরের দিন ১৮ অক্টোবর শুক্রবার দুপুর ২.৪০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মোঃ খায়রুল বশার।

Developed BY: Shera Digital 360