বসুন্ধরায় ক্যাসিনো বিরোধী অভিযান - Shera TV বসুন্ধরায় ক্যাসিনো বিরোধী অভিযান - Shera TV

বসুন্ধরায় ক্যাসিনো বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশ্বের ৮নং সড়কের ৪০৪ নং ওই বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব-১ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনার জন্য বাসাটি ঘিরে রাখা হয়েছে। একটু পর ওই বাসায় প্রবেশ করা হবে। তবে ঠিক কাকে আটকের জন্য ওই বাসাটি ঘিরে রাখা হয়েছে র‌্যাব তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

Developed BY: Shera Digital 360