ফিলিস্তিনের রাস্তার নামকরন হবে বঙ্গবন্ধুর নামে - Shera TV ফিলিস্তিনের রাস্তার নামকরন হবে বঙ্গবন্ধুর নামে - Shera TV

ফিলিস্তিনের রাস্তার নামকরন হবে বঙ্গবন্ধুর নামে

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ফিলিস্তিনের হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ব্যস্ত আছেন ন্যাম সম্মেলন এ। এই সম্মেলনের ফাকে এক দ্বিপাক্ষিক বৈঠকে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি সড়কের নামফলক উন্মোচনের জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।পররাষ্ট্র সচিব বলেন, ‘ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিন্তিন ইস্যু উত্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।’

Developed BY: Shera Digital 360