গুলশান থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার - Shera TV গুলশান থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার - Shera TV

গুলশান থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক:

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ওই বাড়িতে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসাটিতে অভিযান পরিচালনা করা হয়।

ওই বাসা থেকে ৬০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, দুটি জুয়ার বোর্ড, পাঁচ কেজি সিসা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আজিজ অনেক দিন ধরেই বিদেশে অবস্থান করছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360