জিম্মি সেনা ও পুলিশ মায়ানমার সেনাবাহিনীর গুলিতে নিহত - Shera TV জিম্মি সেনা ও পুলিশ মায়ানমার সেনাবাহিনীর গুলিতে নিহত - Shera TV

জিম্মি সেনা ও পুলিশ মায়ানমার সেনাবাহিনীর গুলিতে নিহত

মায়ানমারের আরাকান রাজ্যের বিদ্রোহীদের হাতে জিম্মি প্রায় অর্ধশত সেনা ও পুলিশ সদস্যদের বহন করা দুটি নৌকা ডুবিয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ তথ্য জানিয়েছে।এ ঘটনায় অনেকেরই মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চরমপন্থি বৌদ্ধদের সংগঠন আরকান আর্মি শনিবার অর্ধ শতাধিক ব্যক্তিকে অপহরণ করেছিল। এদের অধিকাংশই ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্য।

রাখাইনের স্বায়ত্ত্বশাসন দাবি করা আরাকান আর্মি জানিয়েছে, সেনারা তিনটি নৌকা লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। এগুলোর  মধ্যে দুটি নৌকা ডুবে গেছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে,‘গুলি থেকে রক্ষার কোনো ব্যবস্থা না থাকায় অনেকেই নিহত হয়েছে।’

উল্লেখ্য, আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই আরাকান স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন করে আসছে।

Developed BY: Shera Digital 360