কেমন যাবে মঙ্গলবার দিনটি? - Shera TV কেমন যাবে মঙ্গলবার দিনটি? - Shera TV

কেমন যাবে মঙ্গলবার দিনটি?

Astrological symbols in the circle. Gradient painting. Glittering dust

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এদিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান।

আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শল্যচিকিৎসার প্রয়োজন পড়বে। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

মিথুন [২১ মে-২০ জুন]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। প্রেমিকযুগলের প্রেম স্মরণীয় হয়ে থাকবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের হারানো বন্ধুর সাক্ষাৎ শুভ তথা ভাঙা প্রেম জোড়া লাগবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ অচিরেই বাসাবাড়ি পাল্টানোর ঝামেলা পোহাতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। ভ্রমণ বিনোদন শুভ।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ লেজ গুটিয়ে নিতে বাধ্য হবেই হবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ধন উপার্জনের সব পথ খুলে যাবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

মনোবল জনবল অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত হয়ে থাকতে হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। দূর থেকে আসা কাজ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। নচেৎ শ্রীঘরে ঢুকতে হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা শ্রেয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360