ফ্রান্সে মসজিদে বন্ধুকধারীর হামলা - Shera TV ফ্রান্সে মসজিদে বন্ধুকধারীর হামলা - Shera TV

ফ্রান্সে মসজিদে বন্ধুকধারীর হামলা

নিউজিল্যান্ডের পর এবার ফ্রান্সের মসজিদে বন্ধুকধারী হামলা করল। ফ্রান্সের বাওয়ান শহরে এ হামলায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। বয়স্ক ওই বন্দুকধারী মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাও করছিলেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির বয়স ৮৪ বছর। বাওয়ান শহরের কাছে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। মসজিদের কাছে গুলি চালানোর পর তিনি একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি মসজিদের বাইরে যে দুজনের ওপর গুলি চালান তাদের বয়স ৭০। মসজিদের দরজার আগুন লাগানোর সময় ওই দুজনকে দেখে তাদের ওপর গুলি চালান তিনি।
আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

Developed BY: Shera Digital 360