ব্রেক্সিট পেছাতে সম্মত হল ইইউ - Shera TV ব্রেক্সিট পেছাতে সম্মত হল ইইউ - Shera TV

ব্রেক্সিট পেছাতে সম্মত হল ইইউ

ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এ নিয়ে ব্রিটেন এর মানুষ ও দ্বিধাবিভক্ত।তবে অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে ব্রেক্সিট চুক্তি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। সোমবার দুপুরে এক টুইটবার্তায় ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানিয়েছেন, ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আগামী ২০২০ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়েছে ইইউ।
ডোনাল্ড টুস্ক আরও জানিয়েছেন, যদি নির্ধারিত সময়ের আগে ব্রিটেনের সংসদ ব্রেক্সিট ইস্যুতে সর্বসম্মতিক্রমে কোন চুক্তি অনুমোদনে সমর্থ হয়, তবে তারা চাইলে ৩১ জানুয়ারীর আগেও ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী বরিস জনসনের দেয়া প্রস্তাবসমূহের পক্ষে-বিপক্ষে ভোট দেবেন। ব্রিটিশ সংসদের এই সিদ্ধান্তের ভিত্তিতেই ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট চুক্তি আগামী বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত পেছাতে রাজি হয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন প্রতিনিধির সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন থেকে একবার বেরিয়ে যাবার পর ব্রিটেন ভবিষ্যতে ফের কখনও এই ব্লকে ফিরতে পারবে না।

Developed BY: Shera Digital 360