উষ্ণতায় সবার নজর কাড়লেন আনুষ্কা - Shera TV উষ্ণতায় সবার নজর কাড়লেন আনুষ্কা - Shera TV

উষ্ণতায় সবার নজর কাড়লেন আনুষ্কা

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বিয়ের পর প্রথম দিওয়ালি পার্টির আয়োজন করেন। সোনম কাপুর এবং আনন্দ আহুজার সেই পার্টিতে হাজির হবেন না বলিউডের তাবড় সেলিব্রিটিরা, তা কি হয়? সোনম কাপুর এবং আনন্দ আহুজার দীপাবলি পার্টিতে যেমন হাজির হন কারিনা কাপুর খান থেকে মালাইকা অরোরা, তেমনি সেখানে স্বামী বিরাট কোহলিকে নিয়ে হাজির হন আনুশকা শর্মা।

দেশি লেহেঙ্গায় সেজে বিরাটের হাত ধরে সোনম কাপুরের পার্টিতে হাজির হন আনুশকা শর্মা। সোনম কাপুরের দীপাবলি পার্টিতে হাজির হওয়ার আগে একযোগে ফটোশুট করেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন বলিউডের ‘পাওয়ার কাপল’-ও। বিরাট-আনুশকার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

Developed BY: Shera Digital 360