চায়ের সাথে খাওয়া যাবে চায়ের কাপ! - Shera TV চায়ের সাথে খাওয়া যাবে চায়ের কাপ! - Shera TV

চায়ের সাথে খাওয়া যাবে চায়ের কাপ!

এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি সংস্থা।সাধারণত মানুষ চা খেতে অভ্যস্ত, চায়ের সাথে টোস্ট, বিস্কুট এসব ও চলে। তবে চায়ের সাথে কাপকে খেয়ে ফেলা যাবে, এমনই এক অভিনব কাপ আবিস্কার করেছে সংস্থাটি।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যে কোনো পানীয় খাওয়া যাবে সেই কাপে।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)।পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে। পাশাপাশি এটা স্বাস্থ্যের জন্যও উপকারি। এক কাপ বার বার ব্যবহার করাতে অনেক সময়ই আমাদের অজান্তেই সেই কাপ থেকে বিভিন্ন জীবানু আমাদের দেহে প্রবেশ করে। এই কাপ ব্যবহার করলে সেই সমস্যা থেকে মানুষে উত্তরণ পেতে পারবে যা শরীরের জন্য ও উপকারী।

Developed BY: Shera Digital 360