সাকিব বিহীন দিল্লিতে টাইগাররা - Shera TV সাকিব বিহীন দিল্লিতে টাইগাররা - Shera TV

সাকিব বিহীন দিল্লিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছেছে। বুধবার স্থানীয় (দিল্লি) সময় ৫টায় দিল্লি পৌঁছায় টাইগাররা। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। 

জুয়াড়ির ফোন পেলেও তা আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিট বা বিসিবির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় মঙ্গলবার আইসিসি কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞা পান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে তাই বিমানবন্দরে টাইগারদের চোখেমুখে ছিল বিষাদের ছাপ। স্ত্রী সন্তানপ্রসবা হওয়ায় তামিম ইকবালের ছুটি ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দ্বিতীয়বার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।

৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ লড়াই। ৭ নভেম্বর রাজকোটে ও ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু  ২২ নভেম্বর।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360