সাকিবের পাশে দাড়ালেন রওশন, শাস্তি কমাতে আইসিসিকে আহ্বান - Shera TV সাকিবের পাশে দাড়ালেন রওশন, শাস্তি কমাতে আইসিসিকে আহ্বান - Shera TV

সাকিবের পাশে দাড়ালেন রওশন, শাস্তি কমাতে আইসিসিকে আহ্বান

নিউজ ডেস্ক:

সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি কঠিন হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘আইসিসির প্রতি অনুরোধ করবো সাকিবের শাস্তি কমিয়ে দিতে, যাতে তার মতো প্রতিভাবান খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত থাকে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে বিসিবি সাকিবের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ বিশ্ব সংস্থা আইসিসি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পেছনে যে জুয়াড়িরা লাগবে, তা স্বাভাবিক। সাকিব তার ভুল স্বীকার করেছেন। তিনি জুয়াড়িদের প্রস্তাবে সাড়া দেননি কিন্তু নিয়মানুযায়ী তা কর্তৃপক্ষকে অবহিত না করার ভুল করেছেন। এ ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবার ক্রিকেট মাঠে ফিরে আসবে।’

Developed BY: Shera Digital 360