গোয়ায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’ - Shera TV গোয়ায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’ - Shera TV

গোয়ায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’

আন্তর্জাতিক ডেস্কঃ

ঘূর্ণিঝড় মহা ক্রমশ ধেয়ে আসছে ভারতের গোয়া উপকূলের দিকে।ক্রমশ আকার ও শক্তিবৃদ্ধি করছে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে মহারাষ্ট্রে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উত্তাল রয়েছে সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র তীরবর্তী এলাকার গ্রামগুলি প্রায় জলমগ্ন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকেই আরব সাগরে প্রবল আকার ধারণ করে ঘূর্ণিঝড় ‘মহা’। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে চলছে ভারী বৃষ্টি। এছাড়াও কেরালার কান্নুর, কোঝিকোড়, কাসারগড়, উদুপি, পানাজিতেও চলছে প্রবল বৃষ্টিপাত। এলাকাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। কর্ণাটক এবং দক্ষিণ তামিলনাড়ুর অবস্থাও প্রায় একইরকম।

Developed BY: Shera Digital 360