মারাত্মক ট্যাকেলে স্তব্ধ ফুটবল দুনিয়া; হুমকির মুখে গোমেজ এর ক্যারিয়ার - Shera TV মারাত্মক ট্যাকেলে স্তব্ধ ফুটবল দুনিয়া; হুমকির মুখে গোমেজ এর ক্যারিয়ার - Shera TV

মারাত্মক ট্যাকেলে স্তব্ধ ফুটবল দুনিয়া; হুমকির মুখে গোমেজ এর ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক ঃ গতকালের টটেনহ্যাম-এভারটন ম্যাচ ঘটে গেছে এক ভয়াবহ ! এভারটন মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে পার করতে হচ্ছে ভয়াবহ এক সময়। টটেনহ্যাম তারকা হিউং মিন সনের ট্যাকেলে পা ভেঙে গেছে গোমেজের।
ট্যাকেলের পর মারিও গোমেজ এর অবস্থা দেখে পুরো স্টেডিয়াম থমকে যায়। সাবেক বারসেলোনা প্লেয়ার মারিও গোমেজ বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন।এমন সময় পিছন থেকে এসে টটেনহ্যামের হিউং মিন সন ট্যাকেল করেন গোমেজকে। সঙ্গে সঙ্গেই গোমেজ মাটিতে পড়ে যান৷ এসম দেখা যায় তার পা ভেঙ্গে ঘুরে গেছে পায়ের পাতা।
গোমেজ যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন কাছে গিয়ে দেখে স্তব্ধ হয়ে গেলেন সন। মাথায় হাত দিয়ে হয়তো ভাবছিলেন, ‘এ কী করলাম?’ মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়লেন টটেনহ্যামের ফরোয়ার্ড। পরে কাঁদতে কাদঁতেই মাঠ ছাড়েন তিনি। সাবেক এভারটন উইঙ্গার প্যাট নেভিন বলেন, ‘খেলোয়াড়রা ভেঙে পড়েছিল, এমন ঘটনায় হকচকিয়ে গিয়েছিল সবাই-সবার হাত ছিল মাথায়। বহিষ্কার হওয়ার আগে সনকে পাগলের মতো দেখাচ্ছিল। সের্হে অরিয়ে তো দেখতেই পারছিল না, সে দুহাত তুলে প্রার্থনা করছিল। ‘

Developed BY: Shera Digital 360