আজকের রাশিফল - Shera TV আজকের রাশিফল - Shera TV

আজকের রাশিফল

লাইফস্টাইল ডেস্ক:

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিবাহযোগ্যদের বিবাহের বার্তা পাকাপাকি হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তথা ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে। দ্বিচক্রযান বর্জনীয়।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে । দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তীব্রগতির বাহন বর্জনের সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ বাসাবাড়ি পাল্টানোর ঝামেলা পোহাতে হবে। হারানো বন্ধুর সাক্ষাৎ শুভ।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদে গোটা পরিবার আনন্দে নাচবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ধন উপার্জনের সকল পথ খুলে যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদম ালের দাম ফুলেফেঁপে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে উন্নতি করতে পারবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

মনোবল জনবল অর্থবলের সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক সামগ্রীর পশরা সাজবে। শত্রু ও বিরোধীপক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতি দেখে পিছু হটতে বাধ্য হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। এতদসত্ত্বেও মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।

Developed BY: Shera Digital 360