মাহফিলে বান্ধুবিকে ফুল দেয়া নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত - Shera TV মাহফিলে বান্ধুবিকে ফুল দেয়া নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত - Shera TV

মাহফিলে বান্ধুবিকে ফুল দেয়া নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত

ফরিদপুরের বোয়ালমারীর বেলজানী খেয়াঘাটে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। গত সোমবার সন্ধ্যায় ওয়াজ মাহফিল অনুষ্ঠানে বান্ধবীকে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
ইছাখালী ও কান্দাকুল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের মধ্যে ইছাখালী গ্রামের মো. সাইদ শেখ, রুবেল শেখ ও রবিন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ময়না ইউপি সদস্য মো. আক্তার হোসেন জানান, সোমবার ইছাখালীর রুবেল ওয়াজ শুনতে আসা তাঁর এক বান্ধবীর হাতে ফুল দেন। এ সময় কান্দাকুল গ্রামের সজল শেখ ওই ছেলেকে ফুল দিতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাহফিলে থাকা দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Developed BY: Shera Digital 360