দেশে আনা হয়েছে খোকার মরদেহ - Shera TV দেশে আনা হয়েছে খোকার মরদেহ - Shera TV

দেশে আনা হয়েছে খোকার মরদেহ

নিউইয়র্ক থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তাঁর মরদেহ গ্রহণ করেছেন। বিমানবন্দর থেকে খোকার মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। সেখানে বেলা ১১টায় তাঁর জানাজা হবে। দেশে এটাই হবে খোকার প্রথম জানাজা।

উল্লেখ্য,সাদেক হোসেন খোকা সোমবার বেলা দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যানসারে আক্রান্ত খোকা প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন।

Developed BY: Shera Digital 360