পাকিস্তানী রুপসী গুপ্তচরের ফাঁদে ধরা খেল ভারতীয় দুই সেনা - Shera TV পাকিস্তানী রুপসী গুপ্তচরের ফাঁদে ধরা খেল ভারতীয় দুই সেনা - Shera TV

পাকিস্তানী রুপসী গুপ্তচরের ফাঁদে ধরা খেল ভারতীয় দুই সেনা

ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব ও উত্তেজনা কিছুতেই কমছেনা।এবার জানা গেল পাকিস্তানের এক সুন্দরী গুপ্তচরের ফাঁদে পড়ে ধরা খেয়েছেন ভারতের দুই সেনা সদস্য। তাদের গ্রেপ্তার করেছে ভারতের সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ টিম।

সরকারিভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানকে তথ্য পাচার করার নির্দিষ্ট অভিযোগ ছিল এই দুই সেনার বিরুদ্ধে। এজন্য প্রথমে তাদের আটক করা হয় ও পরে গ্রেপ্তার দেখানো হয়। আটক দুই সেনার নাম নায়ক রবি বর্মা ও বিচিত্র ভোরা।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আইএসআই এর একজন নারী এজেন্টকে নিয়মিত তথ্য দিত দুই সেনা। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার তারা পোখরান থেকে বাড়ি ফিরছিল। পথে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরে নেয়া হয়।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) সকালে রাজস্থানের যোধপুর স্টেশন থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী।

Developed BY: Shera Digital 360