ওমান সফরের শুরুতেই জয় পেল বাংলাদেশ - Shera TV ওমান সফরের শুরুতেই জয় পেল বাংলাদেশ - Shera TV

ওমান সফরের শুরুতেই জয় পেল বাংলাদেশ

কাতার আয়োজিত  হতে যাওয়া ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আগামী ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় লিগের দল মাসকট ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে জামাল ভূঁইয়ারা।প্রস্তুতি ম্যাচে ওমানের মাস্কট ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা।

এদিন ম্যাচের ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বাংলাদেশের নাবীব নেওয়াজ। তবে ৫ মিনিট পরই পেনাল্টি থেকে গোল পরিশোধ করে সমতায় ফিরে স্বাগতিকরা।

বিরতিতে যাওয়ার আগে ২৮তম মিনিটে আরো একবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল করেন মিডফিল্ডার বিপলু আহমেদ।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের তৌহিদুল আলম সবুজ। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের দলটি।

এরপর বাকি সময়ে দুই দলের কেউই গোল না করতে পারলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।

উল্লেখ্য, বাংলাদেশ-ওমান মধ্যকার ম্যাচটি আগামী ১৪ নভেম্বর দেশটির আল সিব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Developed BY: Shera Digital 360