হাসপাতালে অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে গেলেন ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ - Shera TV হাসপাতালে অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে গেলেন ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ - Shera TV

হাসপাতালে অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে গেলেন ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জোটের সমন্বয়কারী প্রখ্যাত শ্রমিকনেতা নজরুল ইসলাম খান। তার স্বাস্থ্যের খোঁজখবর জানতে হাসপাতালে ছুটে যান ২০ দলীয় জোটের শরিকদলের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে নজরুল ইসলাম খানকে দেখতে যান ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।এসময় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ নজরুল ইসলাম খানের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মুনাজাত করেন।

Developed BY: Shera Digital 360