আবারও পেছাল জেএসসি ও জেডিসি পরীক্ষা - Shera TV আবারও পেছাল জেএসসি ও জেডিসি পরীক্ষা - Shera TV

আবারও পেছাল জেএসসি ও জেডিসি পরীক্ষা

আবরও পিছিয়ে দেয়া হল জেএসসি ও জেডিসি পরীক্ষা।১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) পরীক্ষা ফের পিছিয়েছে। এর আগে পরীক্ষাটি ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর করা হয়েছিল।

১২ নভেম্বরের জেএসসি গণিত পরীক্ষা পরিবর্তিত হয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জেডিসি’র গণিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসি’র গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে তা পিছিয়ে ১২ নভেম্বর করা হয়। ঝড়ে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও প্লাবনও হয়েছে। এসব কারণে ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা পিছিয়ে ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের জেডিসি পরীক্ষা পিছিয়ে ১৫ নভেম্বর সকাল ৯টায় করা হয়েছে।’

Developed BY: Shera Digital 360