গোবর ছোড়ারছুড়ির উৎসব 'লা গোবরিনা' - Shera TV গোবর ছোড়ারছুড়ির উৎসব 'লা গোবরিনা' - Shera TV

গোবর ছোড়ারছুড়ির উৎসব ‘লা গোবরিনা’

স্পেনের টমেটো উৎসব এক ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছর ‘লা টমেটিনা’ উৎসবকে কেন্দ্র করে জমকালো আয়োজন হয়ে থাকে স্পেনে। তরুণ-তরুণীরা এক জায়গায় জড়ো হয়ে একে অন্যের দিকে পাকা টমেটো ছোড়ার এই উৎসব স্পেনে খুব জনপ্রিয়। সেই উৎসবেরই ভারতীয় সংস্করণ করা হয়েছে! ভারতীয় উৎসবটিকে অনেকটা এভাবে নাম দেয়া যেতে পারে, ‘লা গোবরিনা’!

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ‘লা গোবরিনা’ উৎসবের একটি ভিডিও। টমেটোর বদলে এখানে তরুণরা গরুর কাঁচা গোবর একে অন্যের ওপর ছুঁড়েছেন!

তামিলনাড়ুর গুমাতাপুরমে ‌প্রতি বছর দিওয়ালির পর অনুষ্ঠিত হয় গোবর ছোঁড়াছুড়ির এই উৎসব। স্থানীয়ভাবে এর নাম ‘গোরাইহাব্বা’।

গুমাতাপুরমে রয়েছে বীরেশ্বরার মন্দির। ওই এলাকা ও আশপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে গোবর এনে জড়ো করা হয় সেই মন্দিরের কাছে। তার পর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অন্যের দিকে ছুঁড়তে থাকে গোবর। এ ভাবেই গোরাইহাব্বা উৎসবে মেতে ওঠেন গুমাতাপুরম ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

Developed BY: Shera Digital 360