চার্জার লাইটের ভেতর থেকে ৭০টি সোনার বার জব্দ! - Shera TV চার্জার লাইটের ভেতর থেকে ৭০টি সোনার বার জব্দ! - Shera TV

চার্জার লাইটের ভেতর থেকে ৭০টি সোনার বার জব্দ!

বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে আবুধাবি ফেরত এক যাত্রীর চার্জার লাইটের ভেতর থেকে ৭০টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ সোমবার সকালে ওই যাত্রীর কাছ থেকে এসব বার জব্দ করা হয়।

কাস্টমস বলছে, জব্দ করা সোনার বারের ওজন আট কেজি ২০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ঘটনায় যাত্রী মো. আখতারুজ্জামান খানকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

আটক যাত্রী আখতারুজ্জামান খান কাস্টমস কর্মকর্তাদের জানিয়েছেন, তাঁর এক বন্ধু এই চার্জার লাইট দেশে আরেক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য বলেছে। কাস্টমস কর্মকর্তারা জানান, এর আগেও চার্জার লাইটের ভেতর সোনা পাচার করার সময়।

পাচারকারীরা কেন বারবার একই কৌশল নিচ্ছে জানতে চাইলে উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ক্যানার মেশিনে চার্জার লাইটের ব্যাটারির ইমেজ ও স্বর্ণবারের ইমেজ একই দেখা যায়। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন পাচারকারীরা। তবে আমরা এখন চার্জার লাইট থাকলে কড়া নজরদারি করছি।

উল্লেখ্য এর আগেও সোনা চোরাচালানকারি চক্রের পছন্দের রুট হিসেবে পরিচিত এই বিমানবন্দর থেকে সোনারবার জব্দ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ জানায় তাদের যথাযথ পদক্ষেপে এখন অনেকটাই কমে এসেছে সোন চোরাচালান।

Developed BY: Shera Digital 360