যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ২ - Shera TV যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ২ - Shera TV

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মাধ্যমিক স্কুলে নিজের ১৬তম জন্মদিনে বন্দুক হামলা চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করেছে এক কিশোর। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের দক্ষিণে সান্তা ক্লারিটা স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ হামলাকারীকে আহত অবস্থায় আটক করেছে।

লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিল্লানুয়েভা সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটে তারা প্রথম বন্দুক হামলার খবর পান।

তিনি বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একাধিক (জরুরি) ফোন পাই।’ ফোন পাওয়ার দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে প্রথম পুলিশ দলটি পৌঁছায়।

পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনকে পরে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়।

উদ্ধার হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন হামলাকারী তার কাঁধে থাকা ব্যাগ থেকে বন্দুকটি বের করে এবং এরপর সে পাঁচ শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে সে ওই বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360