১৫ টন পেঁয়াজ ফেলে দেয়া হল ময়লার ভাগাড়ে! - Shera TV ১৫ টন পেঁয়াজ ফেলে দেয়া হল ময়লার ভাগাড়ে! - Shera TV

১৫ টন পেঁয়াজ ফেলে দেয়া হল ময়লার ভাগাড়ে!

দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলছে। পেঁয়াজের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে প্রায় ১৫ টন পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মসলা মার্কেট হিসেবে খ্যাত হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার এবং মধ্যম চাক্তাই এলাকায় এসব পচা পেঁয়াজ ফেলে যায় আড়তদাররা।
আড়তদাররা বলছেন, এসব মিয়ানমার থেকে আনা পেঁয়াজ, পরিবহনের সময় এগুলো নষ্ট হয়ে গিয়েছিল।
গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর সরকার মিয়ানমার থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়। তবে মিয়ানমারের পেঁয়াজের মান নিয়ে তখনও প্রশ্ন তুলেছিলেন ব্যবসায়ীরা।
পেঁয়াজের দাম সেপ্টেম্বরে ৩০-৪০ টাকা থেকে দুই মাসে আড়াইশ টাকা ছাড়িয়েছে। সঙ্কট কাটাতে সরকার মিসর, তুরস্ক, চীন থেকে আমদানির উদ্যোগ নিলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

Developed BY: Shera Digital 360