মধ্য প্রাচ্যের পাঁচ দেশে গৃহকর্মী পাঠানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন - Shera TV মধ্য প্রাচ্যের পাঁচ দেশে গৃহকর্মী পাঠানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন - Shera TV

মধ্য প্রাচ্যের পাঁচ দেশে গৃহকর্মী পাঠানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন

দেশে কাজ না পেয়ে অথবা বেকারত্ব দূর করার জন্য অনেকেই দেশের বাইরে কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন।তবে বেশ কয়েক মাস ধরে প্রবাসে নির্যাতিত হয়ে নিঃস্ব হয়ে দেশে ফেরার পরিমান বেড়ে চলেছে। তাই যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

একইসঙ্গে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

অন্যদিকে, কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

গত ১২ নভেম্বর কক্সবাজারের রাজিয়া খাতুন নামের এক নারী এ রিট করেছেন। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।

Developed BY: Shera Digital 360