তিন নতুন মুখ আ.লীগের প্রেসিডিয়ামে - Shera TV তিন নতুন মুখ আ.লীগের প্রেসিডিয়ামে - Shera TV

তিন নতুন মুখ আ.লীগের প্রেসিডিয়ামে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে যুক্ত হয়েছেন নতুন তিনজন। আগের সবাই স্বপদে বহাল আছেন।

নতুন যুক্ত হওয়া নেতারা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।   

শনিবার দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়।

জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান গত নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত হন। শাজাহান খান এমপি নির্বাচিত হলেও ছিটকে পড়েন মন্ত্রিসভা থেকে।

সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন: সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান ও আবদুল মতিন খসরু।  

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360