বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন - Shera TV বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন - Shera TV

বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক:

বড় তারকাদের অনুপস্থিতিতে এবারের বিপিএলের রং অনেকটা ফিকে হয়ে গেছে। এর মাঝে জাতীয় দলের ডাকে তিন লঙ্কান ক্রিকেটার চলে যাচ্ছেন। স্টেডিয়ামে দর্শক আসছে না।

বিপিএল রাঙ্গাতে আসছেন অজি তারকা শেন ওয়াটসন। রংপুর রেঞ্জার্সের হয়ে এই অল-রাউন্ডার খেলবেন বলে জানা গেছে। যদিও তাকে পেতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত।
শেন ওয়াটসন এসে অথৈ সমুদ্রে হাবুডুবু খেতে থাকা রংপুর রেঞ্জার্সকে উদ্ধার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির পরিচালক আকরাম খান।

এ ব্যাপারে গণমাধ্যমকে আকরাম খান জানিয়েছেন, ২৬ ডিসেম্বর ঢাকা এসে পৌঁছাবেন ওয়াটসন এবং এরপরের সবগুলো ম্যাচই তিনি রংপুরের হয়ে খেলবেন। এর মানে হলো, চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরতি পর্বে এসে ওয়াটসনকে পাচ্ছে রংপুর।

Developed BY: Shera Digital 360