ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন - Shera TV ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন - Shera TV

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। 

রবিবার বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শুরু হয়।  জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, উন্নয়ন সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১০টার দিকে সেখানে নেওয়া হয় আবেদের মরদেহ।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। 

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।

গত শুক্রবার দিবাগত রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360