ঢাবি ভিপি নুরের ওপর হামলাকারী মামুনসহ আটক ৩ - Shera TV ঢাবি ভিপি নুরের ওপর হামলাকারী মামুনসহ আটক ৩ - Shera TV

ঢাবি ভিপি নুরের ওপর হামলাকারী মামুনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনসহ তিনজন ডিবির হাতে আটক হয়েছেন।

রবিবার দুপুরে ডাকসুতে ঢুকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা ডাকসুর ভেতরে ভাঙচুর চালায় এবং বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360