বাংলাদেশের পাকিস্তান সফর আবারও অনিশ্চিত! - Shera TV বাংলাদেশের পাকিস্তান সফর আবারও অনিশ্চিত! - Shera TV

বাংলাদেশের পাকিস্তান সফর আবারও অনিশ্চিত!

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ- পাকিস্তান সিরিজ নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে যাচ্ছে।আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান,  অনেক ক্রিকেটারের পরিবার পাকিস্তানে বেশিদিনের সফরে তাদের যেতে দিতে রাজি নয়। এছাড়া কোচিং স্টাফের অনেক সদস্যও পাকিস্তান সফরে যেতে রাজি নন। যে কারণে এই মুহূর্তে কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নয়।

বিসিবি সভাপতি বলেন, ‘কোচিং স্টাফের অনেকে আগেই জানিয়েছে তারা পাকিস্তানের যেতে চায় না। এছাড়া কয়েকজন ক্রিকেটারও যেতে চাচ্ছে না; গেলেও লম্বা সময়ের জন্য যেতে চায় না। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। যার ফলে দেখা গেছে খেলোয়াড়দের অনেকের পরিবার এবং আত্মীয়-স্বজন চায় না, তারা পাকিস্তানের দীর্ঘ সময় থাকুক।’

তিনি আরও বলেন, ‘শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-টোয়েন্টি সিরিজটি সেখানে খেলব। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে। এখন দুটি বিষয় বিবেচ্য। একটি হলো- ক্রিকেটার এবং কোচিং স্টাফ। সফরের জন্য ভালো ক্রিকেটার পেলে আমরা যাবো। আরেকটি হলো সরকারের তরফ থেকে নিরাপত্তা ছাড়পত্র।’

Developed BY: Shera Digital 360