মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন - Shera TV মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন - Shera TV

মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে, গত বুধবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়। প্রথমদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

জানা গেছে, মনোনয়নপত্র বিতরণ শেষে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলটির প্রার্থী নির্বাচিত করা হবে।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360