সাবেক সাংসদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - Shera TV সাবেক সাংসদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - Shera TV

সাবেক সাংসদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম ফজিলাতুন্নেসা বাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী ফজিলাতুন্নেসা বাপ্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফজিলাতুন্নেসা বাপ্পি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360