তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন - Shera TV তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন - Shera TV

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।

গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে চার শতাধিক চরাঞ্চলে বসবাসকারী মানুষের। এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগু‌লো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কা‌হিল হ‌য়ে পড়ছেন।

এদিকে, দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কু‌ড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃষক আব্দুল হক জানান, বেশ কিছু‌দিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায়  বলেন, রোববার সকালে সারাদেশের মধ্যে সর্ব‌নিম্ন তাপমাত্রা রাজারহাটে রেকর্ড করা হয়েছে ৯ দশ‌মিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তি‌নি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360