পাকিস্তান সফর থেকে সরে এলেন মুশফিক - Shera TV পাকিস্তান সফর থেকে সরে এলেন মুশফিক - Shera TV

পাকিস্তান সফর থেকে সরে এলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:

আসন্ন পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে অনীহা আগেই প্রকাশ করেছিলেন মুশফিকুর রহীম। এবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিযে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে বিসিবি বরবার চিঠিও প্রেরণ করেছেন মুশফিক। শুক্রবার (১৭ মার্চ) তার এই চিঠির ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আজ মুশফিকের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ব্যক্তিগত কারণে সে পুরো পাকিস্তান সফরে অনুপস্থিত থাকবে।’

মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারটা এর আগে মৌখিকভাবে জানিয়েছিলেন। এবার জানালেন লিখিতভাবে।

বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফরে যাবে। জানুয়ারি থেকে এপ্রিলের এই সফরে টাইগাররা তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।

Developed BY: Shera Digital 360