আজকের রাশিফল - Shera TV আজকের রাশিফল - Shera TV

আজকের রাশিফল

লাইফস্টাইল ডেস্ক:
ধনু (23 Nov – 21 Dec)
স্বাধীন পেশায় লাভবান, প্রিয়জনের সান্নিধ্য, আজ শিক্ষায় সফলতা, দূরের যাত্রা শুভ। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ।

মকর (22 Dec – 20 Jan)
অপ্রত্যাশিত সাফল্য, মন চঞ্চল, পিতার জন্য চিন্তা, দুর্ঘটনা, ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে অফিসের কাজকর্ম ভালো চলবে। রোমাঞ্চ শুভ।

কুম্ভ (22 Jan – 18 Feb)
ব্যক্তিত্ব নিয়ে চিন্তা, অবৈধ প্রেমে বদনাম, পারিবারিক অশান্তি, সমালোচনা বৃদ্ধি, প্রশাসনিক চাপ, ভ্রমণ শুভ। দিনের শেষে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। কেনাকাটা শুভ।

মীন (19 Feb – 20 Mar)
আজ আপনার সামনে অনেকগুলো কাজ এসে পড়বে। যদি ঠিকমতো করতে চান তাহলে মাথা ঠাণ্ডা রাখুন। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।

মেষ (21Mar – 20 Apr)
আজকের দিনে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। আপনার নতুন কোনো প্রেম আসতে পারে। বিদেশযাত্রা শুভ।

বৃষ (21 Apr – 20 May)
বেকারদের কারো কারো নতুন চাকরি হতে পারে। কোনো ব্যাপারে চুক্তির জন্য দিনটি শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। হুটহাট করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, চিন্তা করে নেবেন।

মিথুন (22 May – 21 Jun)
দিনের শুরুতে আর্থিক বিষয় কোনো সুখবর পেতে পারেন। প্রেমিক/প্রেমিকার জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। অফিসের কাজকর্ম ভালো যাবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে।

কর্কট (22 Jun – 22 Jul)
চাকরির ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাবেন। বিবাহিতদের জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের কারো কারো জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে।

সিংহ (23 Jul – 23 Aug)
আত্মীয়দের কারো সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পেতে পারে।

কন্যা (24 Aug – 23 Sep)
শরীর অসুস্থ হতে পারে। কোনো ধরনের সামাজিক অবস্থায় বদনাম হতে পারে। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় কন্যা, ধর্মীয় আমল একটু বেশি করবেন, তাহলে দিনটি আনন্দময় হবে।

তুলা (24 Sep – 23 Oct)
পারিবারিক প্রসন্নতা, রোগমুক্তি, শিক্ষায় সফলতা, মনের মতো সাফল্য লাভ। রাজনৈতিক সফলতা, চাকরির সফলতা, বন্ধু দর্শন এ জাতীয় ফল নির্দেশ করে।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
চাকরিতে সম্মান, সিমত্র প্রাপ্তি। পারিবারিক চিন্তা, প্রেমে নৈরাশ্য। তবে দাম্পত্য সুখ বজায় থাকবে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360