স্বর্ণার 'স্বর্ণবীনা' আসছে একুশে গ্রন্থমেলায় - Shera TV স্বর্ণার 'স্বর্ণবীনা' আসছে একুশে গ্রন্থমেলায় - Shera TV

স্বর্ণার ‘স্বর্ণবীনা’ আসছে একুশে গ্রন্থমেলায়

আকিব মাহমুদ:
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ বরিশাল সরকারি বিএম কলেজের ছাত্রী ইসরাত জাহান স্বর্ণার রচিত কাব্যগ্রন্থ স্বর্ণবীনা প্রকাশিত হতে যাচ্ছে। লেখক সূত্রে জানা যায় জীবনের বিভিন্ন উপজীব্য থেকে রচনা করা এই গ্রন্থটি চমন প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলায় প্রথম প্রকাশিত হবে।

তিনি জানান একমাত্র বাবার অনুপ্রেরনাতেই তার লেখালিখির সূচনা ও সম্প্রসারন ঘটে। কবিতা লেখার পাশাপাশি তিনি বর্তমানে তিনি সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়ন করছেন একইসাথে মেডিমেট ফার্মাসিউটিক্যালস এর আইটি অফিসার পদে কর্মরত রয়েছেন।

Developed BY: Shera Digital 360