আগামীকাল ইশতেহার দেবেন তাবিথ - Shera TV আগামীকাল ইশতেহার দেবেন তাবিথ - Shera TV

আগামীকাল ইশতেহার দেবেন তাবিথ

অনলাইন ডেস্ক:
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল। বিএনপির একটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান ১ নম্বরে ১৩৪ নম্বর রোডের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

পরে বিকাল তিনটায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও বিজন কান্তি সরকার এবং দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360