সংসদে প্রধানমন্ত্রীর জন্য গানে গানে দোয়া চাইলেন মমতাজ - Shera TV সংসদে প্রধানমন্ত্রীর জন্য গানে গানে দোয়া চাইলেন মমতাজ - Shera TV

সংসদে প্রধানমন্ত্রীর জন্য গানে গানে দোয়া চাইলেন মমতাজ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে গানে গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন মমতাজ।

বক্তব্যের শেষ পর্যায়ে গানে গানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে মমতাজ বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই/আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি/আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই/আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য/তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই/সবার হাতে তালি চাই।’

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফ, জিল্লুল হাকিম, মেহের আফরোজ, নুরুন্নবী চৌধুরী প্রমুখ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360