বিসিএলে ঝলক: ফজলে মাহমুদের সেঞ্চুরি, শফিউল-তাইজুলের ৫ উইকেট - Shera TV বিসিএলে ঝলক: ফজলে মাহমুদের সেঞ্চুরি, শফিউল-তাইজুলের ৫ উইকেট - Shera TV

বিসিএলে ঝলক: ফজলে মাহমুদের সেঞ্চুরি, শফিউল-তাইজুলের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক:

দেশের দুই ভেন্যুতে এক সঙ্গে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির এই ক্রিকেট লিগ দিয়েই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি।

আজ থেকে শুরু হওয়া বিসিএলে সবার নজর ছিল কিন্তু জাতীয় দলের হয়ে নিয়মিত টেস্ট খেলা কিংবা অন্য যাদের টেস্ট দলে ঢোকার সম্ভাবনা রয়েছে, তাদের দিকেই।

প্রথম দিনের অভিজ্ঞতাটা ছিল অম্ল-মধুর। কারণ, পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী হয়নি ক্রিকেটারদের পারফরম্যান্স। কিছু ভালো করেছেন তো কিছু খারাপ করেছেন।

ব্যাট হাতে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন বাইরে থাকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ। ১৬৪ বলে ১২৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বিসিএলের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকাতে পারেননি কেউ।

অন্যদিকে বল হাতে চমক দেখালেন জাতীয় দলের হয়ে নিয়মিত টেস্ট খেলা স্পিনার তাইজুল ইসলাম এবং বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার শফিউল ইসলাম।

BCL

ইস্ট জোনের হয়ে খেলছেন তিনি। সেন্ট্রাল জোনের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২২ ওভারে ৮ মেডেন এবং ৫৮ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।

অন্যদিকে নর্থ জোনের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একাই আগুন ঝরালেন শফিউল ইসলাম। ৬ ওভার বল করে ১ মেডেন এবং ৩০ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তিনি।

 

Developed BY: Shera Digital 360