ইরানে ধরা পড়ল চীনা জাহাজ - Shera TV ইরানে ধরা পড়ল চীনা জাহাজ - Shera TV

ইরানে ধরা পড়ল চীনা জাহাজ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সীমান্তে অনুপ্রবেশের অপরাধে চীনের একটি মাছ ধরার জাহাজ আটক করেছে ইরান। দেশটির জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে মাছ ধরার কারণে এটিকে আটক করা হয়।

আইন অমান্য করে উপকূলে অনুপ্রবেশের দায়ে জাহাজটিকে আটক করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহেরের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উপকূল থেকে ১২ মাইল দূরে যেখানে গভীরতা ২০০ মিটার ও এর চেয়ে বেশি কেবল সেখানেই চীনা জাহাজগুলো মাছ ধরার অনুমতি রয়েছে।

চীনের মাছ ধরার জাহাজটি আইন লঙ্ঘন করে বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে এবং আটকের সময় জাহাজে ১৬ জন আরোহী ছিল বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মাছ ধরার এই জাহাজে বিশাল জাল লাগানো রয়েছে যা দিয়ে একসঙ্গে ব্যাপক সংখ্যক মাছ ধরা সম্ভব।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360