শুয়েবসে দিন কাটছে কিংবদন্তি ফুটবলার পেলের - Shera TV শুয়েবসে দিন কাটছে কিংবদন্তি ফুটবলার পেলের - Shera TV

শুয়েবসে দিন কাটছে কিংবদন্তি ফুটবলার পেলের

স্পোর্টস ডেস্ক:
এক সময় যিনি ফুটবল বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন, সেই কিংবদন্তি ফুটবলারের এখন বিছানায় শুয়েবসে দিন কাটছে।
তার ছেলে এডিনহো গণমাধ্যমকে জানিয়েছে, অসুস্থ ফুটবল সম্রাট পেলে। অসুস্থতার জেরে একেবারেই হাঁটাচলা করতে পারেন না তিনি।
বাড়ির বাইরেও সেভাবে যান না। তাই অবসাদ গ্রাস করেছে তাকে। ফলে সব সময় হতাশায় ডুবে থাকেন তিনি। গতবছর এপ্রিলে প্যারিসে একটি অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল পেলেকে। কিন্তু শরীর খারাপ হওয়ায় অনুষ্ঠান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে।
হিপ অপারেশনের পর ওয়াকারই এখন ভরসা পেলের। সূত্র: জিনিউজ

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360